ভারতের সংবিধান
ভারতের সংবিধান
Some important GK
ভারতের সংবিধান
1. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।
2. গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ বি আর আম্বেদকর।
3. গণপরিষদে ভারতীয় সংবিধানের ‘উদ্দেশ্য-সংক্রান্ত প্রস্তাব’ কে উত্থাপন করেছিলেন?
উঃ জওহরলাল নেহেরু।
4. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কাকে বলে?
উঃ সংবিধান বা শাসনতন্ত্রকে।
5. ভারতের সংবিধান কোন তারিখে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল?
উঃ ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর।
6. কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়?
উঃ ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।
7. গণপরিষদ বা ভারতের সংবিধানসভার প্রধান লক্ষ্য কী ছিল?
উঃ এমন একটি খসড়া সংবিধান রচনা করা যা সামাজিক বিপ্লবের চরম উদ্দেশ্য পূরণ করতে পারবে।
8. গণপরিষদ খসড়া কমিটির যে-কোন দুজন সদস্যের নাম করো।
উঃ আল্লাদী কৃষ্ণস্বামী আয়ার এবং এন গোপালস্বামী আয়েঙ্গার।
9. গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ সচ্চিদানন্দ সিংহ।
10. গণপরিষদের যে-কোন দুটি কমিটির নাম উল্লেখ করো।
উঃ খসড়া কমিটি ও উপদেষ্টা কমিটি।
11. গণপরিষদে কোন রাজনৈতিক দলের নিরঙ্কুশ প্রাধান্য ছিল?
উঃ ভারতের জাতীয় কংগ্রেস-এর।
12. গণপরিষদের মোট আসন সংখ্যা কত?
উঃ ৩৮৯ টি।
13. ভারতের সংবিধান কোন সংস্থা রচনা করেন?
উঃ গণপরিষদ।
14. ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়?
উঃ ডঃ বাবাসাহেব ভীমরাও আম্বেদকরকে।
15. কোন সংবিধান সংশোধনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয়েছিল?
উঃ ১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনে।
16. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কী ধরনের প্রজাতন্ত্র গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে?
উঃ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গঠনের প্রতিজ্ঞা নেওয়া হয়েছে।
17. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত দুটি নীতির উল্লেখ করো।
উঃ গণসার্বভৌমিকতা এবং ধর্মনিরপেক্ষতা।
18. সংবিধানের প্রস্তাবনায় কি ধরণের সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে?
উঃ গণতান্ত্রিক সমাজতন্ত্র।
19. কোন মামলার রায়ে বলা হয়েছিল, ‘প্রস্তাবনা সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে ব্যক্ত করেছে’?
উঃ গোলকনাথ মামলার (১৯৬৭) রায়ে।
20. প্রস্তাবনা হল ‘সংবিধানের সবথেকে মূল্যবান অংশ’ – একথা কে বলেছিলেন?
উঃ ঠাকুরদাস ভার্গব।

No comments